শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

সারিয়াকান্দিতে দিনের বেলায় বাড়ির জানালা কেটে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় দিনের বেলায় এক স্কুল শিক্ষকের বাড়ির জানালা কেটে  ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
রবিবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরে ঘটনাটি দেখতে পান স্কুল শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরী।
প্রণব রায় সারিয়াকান্দি পৌর এলাকার সাহাপাড়ার মৃত প্রদীপ কুমার রায়ের ছেলে এবং সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা গেছে, প্রণব রায়ের স্ত্রী সবিতা রানী সারিয়াকান্দি কলেজে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। সকালে স্বামী-স্ত্রী দু'জনে স্কুল ও কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যায়। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীরা।
প্রণব কুমার জানান, সকালে স্কুলের উদ্দেশ্যে যাই এবং স্কুল শেষে বাড়িতে ফিরে এসে দেখি বাড়ির সব জিনিস এলোমেলো ভাবে পরে আছে। আমার থাকার ঘরে তালা লাগিয়ে স্কুলে গিয়েছিলাম। তালা ভেঙে আমার শয়ন কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে আমার স্ত্রীর স্বর্ণের গহনা এবং নগদ আশি হাজার টাকা নিয়ে গেছে। এছাড়াও আমার মেয়ের কক্ষ থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে।
সর্বমোট ২০ ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে। আমার সারা জীবনের উপার্জন একেবারেই শেষ হয়ে গেল।
প্রণব কুমারের স্ত্রী সবিতা রাণী জানান, আমার তিলে তিলে গড়ে তোলা শখের স্বর্ণালংকার এবং আমার মেয়ে-জমাইয়ের সব গহনা চুরি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার আলমারি থেকে আমার সব গহনা এবং আমার ব্যক্তিগত ৩০ হাজার টাকা সহ নিয়ে গেছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর