ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রামের সেরা করদাতার সম্মাননা পেলো ৪২ জন

অতিথিদের সাথে চট্টগ্রামের সেরা সম্মাননা পাওয়া করদাতারা

 


  চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে জাতীয় স্বার্থে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে অনুপ্রাণিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগের ৫টি জেলা (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) হতে ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

   ২৮  ডিসেম্বর ( বুধবার)  নগরীর  আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত   সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নারীরা একসময় ছিলো অবরোধবাসিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর নারীর ক্ষতায়নের উপর গুরুত্বারোপ করেছেন। এর ফলে জাতীয় সংসদের স্পীকার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখছে। আজ নারীরা সর্বোচ্চ করদাতা সম্মানে ভূষিত হয়েছে। এদেশ আমাদের সুতরাং, আমাদেরকেই এদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্যবোধের জায়গা থেকে কর প্রদান করতে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন পর্যায়ে দীর্ঘসময় কর প্রদানকারী ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী ১৮ জন, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী ৬ জন ও সর্বোচ্চ তরুণ কর প্রদানকারী ৬ জনসহ মোট ৪২ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

কর কমিশনার (আপীল) সফিনা জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম এর মহাপরিচালক মো: মাহবুবুজ্জামান, কর আপীল ট্রাইব্যুনালের সদস্য মকবুল হোসেন পাইক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সেরা করদাতাদের পাশাপাশি কর কমিশনার মোঃ ইকবাল বাহার, কর কমিশনার সামিয়া আখতার, কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন সিকদার, কর কমিশনার নিতাই চন্দ্র দাশ, কর কমিশনার ছাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।

                                               

আরও খবর