মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মোট ১৫০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ১৫ গ্রাম) ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


সোমবার(২৭ জুলাই) রাত ৮ টার সময়  এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশিক মাতব্বর (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার বাড়ি মাদারীপুর জেলায় হলেও সে বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাস করছিল। তার কাছ থেকে ১৫০ পুরিয়া কথিত হেরোইন এবং একটি জিআর পরোয়ানা উদ্ধার করা হয়।

একই রাত সাড়ে ৯ টার সময় এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা ও তার টিম ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে নয়ন সেখ (২৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নয়ন সেখ দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,

“মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোয়ালন্দঘাট থানা এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন মাদকের ছোবলে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 


আরও খবর