গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র, বিস্ফোরক ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়েরকৃত মামলায় আরিফুল ইসলাম (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরিফুল শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের ইব্রাহীম আলী ও আরিফা বেগম দম্পতির ছেলে এবং বগুড়া জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শহরের শাহ-সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
আসামিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম শাজাহানপুর থানায় দায়েরকৃত একটি মামলার তদন্তে অভিযুক্ত ছিলেন। মামলায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের Arms Act এর 19A ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা, এবং ১৯০৮ সালের Explosive Substances Act এর ৩/৪ ধারা উল্লেখ করা হয়েছে।

Tag
আরও খবর