মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক-লেখক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

প্রধান অতিথির বক্তব্য দেন, শহরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ। 

স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোঃ আফসার রমিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমেদ স¤্রাট, তাসলিমা রজান্নাত চৈতি, আছিয়া আক্তার নিপা, তাসনিম রহমান তৃষা ও হাফিজা আক্তার। 

সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ আগস্ট দেশে বৈষম্যহীন নতুন বাংলাদেশ এর জন্ম হয়। জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। সভায় শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি ছাত্রজনতার অবদান তুলে ধরা হয়।

আরও খবর