মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর গণমিছিল


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলা সদরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।


সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতাকর্মীরা জানায়,ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং সেই আন্দোলনের দাবিগুলো পুনর্ব্যক্ত করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানান।


উক্ত গণমিছিল সমাবেশে জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চান, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা জামায়েতের সেক্রেটারী হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম,পৌরসভা জামায়েতের আমীর আব্দুল বাতেন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় প্রধান অতিথি এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং এর চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেলন, আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জামায়েতে ইসলামী এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।


এছাড়া তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।”

Tag
আরও খবর