ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বুয়েটের মাটি থেকে ছাত্র রাজনীতির ইতিহাসকে মুছে ফেলা যাবে না: লেখক ভট্টাচার্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2022 05:19:30 pm

ফাইল ছবি

• মামুন হোসেন আগুন :


আবরার ফাহাদ হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি আয়োজন করায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা। এ প্রসঙ্গ টেনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, পরবর্তীতে যদি শিক্ষার্থীরা এমন আচরণ করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বুয়েটকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো।


রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় এ কথা বলেন তিনি৷ রাজধানীর সরকারি তিতুমীর ছাত্রলীগের কলেজের উদ্যোগে কলেজের শহীদ বরকত মিলনায়তনে এই শোক সভার আয়োজন করা হয়।




জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় বুয়েটের সেমিনার অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েটের সাবেক নেতৃবৃন্দ’ ব্যানারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির সাবেক নেতারা। এ খবরে বুয়েটের কয়েকশ শিক্ষার্থী মিলনায়তনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এরপর তড়িঘড়ি করে ছাত্রলীগের সাবেক নেতারা কর্মসূচি শেষ করে বের হলে ‘ছাত্রলীগ বিরোধী’ স্লোগান দিয়ে ‘প্রতিবাদ’ জানান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আবরারের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’।


এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের অংশগ্রহণে ১৫ আগস্ট উপলক্ষে শোক সভা ছিল গতকাল। কিন্তু তার বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের নামে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তাতে আমরা ধিক্কার জানাই।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক ভট্টাচার্য আরও বলেন, যতই চেষ্টা করেন আপনারা বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধূলিসাৎ করতে পারবেন না। বুয়েটের মাটি থেকে ছাত্র রাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু বাঁধ ভেঙে গেলে কিন্তু ছাত্রলীগ বসে থাকবে না। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।




একই অনুষ্ঠানে বুয়েটের ঘটনায় বিষোদগার করে শিক্ষার্থীদের আদর্শে সমস্যা দেখছেন ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার।


আয়োজন সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে