ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুলিয়ারচরের নবনির্মিত রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি এলাকাবাসীর

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের জনবহুল দাসপাড়া মহল্লায় প্রবেশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এই এলাকায়, যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। বর্তমানে প্রধান সড়কের উন্নয়ন কাজ এবং বিকল্প রাস্তাটি বৃষ্টিতে ভেঙে যাওয়ায় এলাকাটি একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

থানার পাশ দিয়ে যাওয়া কুলিয়ারচর বাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত প্রধান সড়কটির উন্নয়ন কাজ চলমান থাকায় গত এক সপ্তাহ ধরে তা পুরোপুরি বন্ধ রয়েছে। ইতি পূর্বে বিকল্প রূপে ব্যবহৃত কুলিয়ারচর বাজার লঞ্চঘাট থেকে দাসপাড়া মহল্লা পর্যন্ত একটি নতুন রাস্তার টেন্ডার হওয়ার পর রাস্তার কিছু অংশে মাটি ভরাটের পর কাজ বন্ধ রেখে রাস্তাটির আর কোনো উন্নয়ন কাজ না করে ফেলে রাখা হয়। এ বর্ষা মৌসুমে কালীনদীর পানি ও বৃষ্টির পানিতে নবনির্মিত রাস্তার ভরাট মাটি ধসে সরে গিয়ে সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে ওই পথটিও একেবারে অচল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে উন্নয়ন কাজের জন্য আরেকদিকে নদীর পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় দাসপাড়া মহল্লায় প্রবেশে জনদুর্ভোগ চরমে।

এতে দাসপাড়ার বাসিন্দারা বাধ্য হয়ে নানা পথ ঘুরে এবং পায়ে হেঁটে কষ্ট করে বাজারসহ অন্যান্য জরুরি গন্তব্যে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে পৌরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় কেউ সরাসরি অভিযোগ গ্রহণ করছেনা এবং দ্রুত সমস্যার সমাধানও মিলছে না।

বাজার ও বেপারী পাড়ার বাসিন্দা ব্যাংকার আব্দুল হাসিব বলেন, “মূল রাস্তার সংস্কার কাজের পাশাপাশি বিকল্প পথটি বৃষ্টিতে ভেঙে পড়ায় দাসপাড়ার মতো গুরুত্বপূর্ণ একটি জনবহুল এলাকা এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন। বাজারে যেতে এখন অনেকটা কষ্ট করে পায়ে হেঁটেই যেতে হয়।

তাই পথচারীদের জনদুর্ভোগ এড়াতে ভেঙে যাওয়া মাটির রাস্তাটি জরুরিভিত্তিতে সংস্কার করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন দাসপাড়া মহল্লাবাসী।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৪আগস্ট) সকাল ১১টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা'র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়ে পৌর ইঞ্জিনিয়ার'কে রাস্তার সংস্কার করে দেওয়ার জন্য বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই কাজ শুরু করবেন তিনি।

আরও খবর