মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে বীর কামটখালী উত্তর বাজার বিএনপির আঞ্চলিক কার্যালয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন


ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী তত্ত্বাবধানে শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ১নং বীর বেতগৈর ইউনিয়ন বিএনপির আয়োজনে বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী উত্তর বাজার আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মজিবুর রহমান, মোশারফ হোসেন ভাণ্ডারী,মোবারক হোসেন বাবলু,


ফরিদুল হাসান মুক্তি,ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম মণ্ডল,আতিকুর রহমান আতিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ভুইঞা।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দল নেতা সাদরুল আলম জুয়েল,ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সামাদ,ইউনিয়ন ছাত্রদল নেতা শামিম, শফিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন।বক্তব্যের পর বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

আরও খবর