মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনা,দোয়া চাইলেন মেজর জেনারেল অব: আনোয়ারুল মোমেন

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নান্দাইল চৌরাস্তায় বিএনপির আঞ্চলিক দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব:)আনোয়ারুল মোমেন আরসিডিএস,পিএসসি,এসবিপি,ওএসপি। 


প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.)আনোয়ারুল মোমেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নান্দাইলবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। 


তিনি বলেন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।” তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন এবং গণতন্ত্রের জন্য তিনি ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশ ও জনগণকে ছেড়ে যাননি।


আনোয়ারুল মোমেন আরো উল্লেখ করেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি নিজেকে উন্নয়নশীল ও জনবান্ধব বিএনপির এমপি প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং ‘স্যার’ নয়, ‘ভাই’ হিসেবে সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নূর ইসলাম জাকির, গোলাপ মিয়া, এবং আবু তাহের সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই।
আরও খবর