নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৩দফা দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।


মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের সমাবেশ শুরু হয়। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে এসে শেষ করে। এ সময় তাদের কণ্ঠে ছিল বিভিন্ন স্লোগান, যেমন—"বাজেট নিয়ে তালবাহানা চলবে না, চলবে না," "৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার," এবং "মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর।"


আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন চান এবং তাদের দাবিগুলো প্রশাসন যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তাদের একজন, মোহাম্মদ রিপন, বলেন, "আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা চাই না সাধারণ মানুষের কোনো সমস্যা হোক, কিন্তু আমাদের দাবি না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"


আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, দেশের হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোকে অবহেলা করা হচ্ছে। তিনি বলেন, "১৫ বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয় যে প্রাধান্য পাওয়ার কথা ছিল, তা পায়নি। আমরা আর বঞ্চিত থাকতে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই।"


উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবিতে এই আন্দোলন শুরু করে। তারা জানিয়েছেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে তাদের শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠোর রূপ ধারণ করতে পারে।

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৩ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে