ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

যেদিকে হাত দেই, সেদিকেই সমস্যা: পরিবেশ উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2025 08:07:49 pm

যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে। হাতি রক্ষায় ইআরটিগুলোকে একটিভ করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি।


বুধবার (২০ আগস্ট) বিশ্ব হাতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বন ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।


সৈয়দা রিজওয়ানা বলেন, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, হাতির অভয়াশ্রম নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি হাতিকে দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধ করতে হবে বলেও জানান তিনি।


বিশ্ব হাতি দিবসের আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে তারা বলেন, ১০ বছরের পুরনো গবেষণা দিয়ে সংরক্ষণ করা যাবে না। হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রোটোকল অবিলম্বে বাস্তবায়নের আহবান জানান তারা।

আরও খবর