ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনে সালাউদ্দিন মো. রেজা সভাপতি দেবদুলাল সম্পাদক

চট্টগ্রাম প্ সালাউদ্দিন মো. রেজা সভাপতি দেবদুলাল সাধারণ সম্পাদক



চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির  দ্বি- বার্ষিক নির্বাচনে  সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচননে সর্বোমোট  ২৫৬ জন সদস্য ভোটাধিকারপ্রয়োগ করেন।রাতে বঙ্গবন্ধু হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার পেয়েছেন ৯৩ ভোট। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ৩০ ভোট পেয়েছেন।

সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৭৫ ভোট।

সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাতের স ম ইব্রাহীম পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া দৈনিক সংবাদের নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসীন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট। এছাড়া নজরুল ইসলাম ৬৩ ভোট এবং মহসীন কাজী পেয়েছেন ৪২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিডিনিউজের মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। এছাড়া তাপস বড়ুয়া রুমু পেয়েছেন ৩৩ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার ১৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম চক্রবর্তী পেয়েছেন ১০২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার পেয়েছেন ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক ৫৯ ভোট পেয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের সংবাদের মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। এছাড়া দৈনিক আজাদীর মোরশেদ তালুকদার ৬১ ভোট এবং পূর্বকোণের শওকত ওসমান ৩২ ভোট পেয়েছেন।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান ১২৩ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ পেয়েছেন ৬৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীউর রহমান পেয়েছেন ৬১ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে জসীম চৌধুরী সবুজ ১৭২ ভোট, মোয়াজ্জেমুল হক ১৫২ ভোট, আইয়ুব আলী ১২৫ ভোট এবং মনজুরুল আলম মঞ্জু ১১৩ ভোট পেয়ে জিতেছেন। এছাড়া আবসার মাহফুজ ১০৬ ভোট, রতন কান্তি দেবাশীষ ৭৩ ভোট, স্বপন মল্লিক ৬৬ ভোট পেয়েছেন।

আরও খবর