মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ বোতল মাদকসহ যুবক আটক ‎সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় : বিদ্যুৎমন্ত্রী ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত, আটক ২

তারেক রহমানের ৩১ দফাই হলো জনগণের মুক্তি: মেজর জেনারেল আনোয়ারুল মোমেন

তারেক রহমানের ৩১ দফাই হলো জনগণের মুক্তি: মেজর জেনারেল  আনোয়ারুল মোমেন 


রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলেই দেশ ও জনগণের সকল চাহিদা পূর্ণ হবে। এই ৩১ দফার মাধ্যমে আইনের শাসন ও জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ৩১ দফা হলো জনগণের মুক্তি।


শুক্রবার (২২শে আগস্ট) বিকাল ৪টায় ময়মনসিংহের নান্দাইল নতুন বাজারস্থ কলেজ গেইট সংলগ্ন বিএনপির উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এসবিপি,ওএসপি আরসিডিএস,পিএসসি এ কথা বলেন।


নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল মোমেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার, বেকার নর-নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতা সহ রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে। কোন বৈষম্য থাকবে না। বরং দলীয় দূর্নীতি এড়াতে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে।


বর্তমানে নান্দাইলে বিএনপি’র মধ্যে যে বিভক্তি রয়েছে, তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করার আহবান জানান।


এছাড়া তিনি আরও বলেন, যারা ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড করছেন, তাদের হাতে-পায়ে ধরে বলছি, করজোর অনুরোধ করে বলছি, আপনারা এ গুলো ত্যাগ করুন। বিএনপি’র আর্দশকে বজায় রেখে একজন সক্রিয় কর্মী হউন, নেতা নয়। আমাদের নেতা একমাত্র তারেক রহমান। আমরা সকলেই তাঁর কর্মী।


পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকদল নেতা কামরুজ্জামান খান গেনু, ইউপি মেম্বার গোলাপ মিয়া প্রমুখ।


অনুষ্ঠানে নান্দাইল পৌরসভা ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর