‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হরতাল-অবরোধে অচল মোংলা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা উপজেলা ও পৌর শাখার নের্তৃবৃন্দ।হরতাল-অবরোধে স্থবির হয়ে পড়ে ছিল ব্যস্ত নগরী মোংলা।

রোববার (২৪ আগষ্ট) সারাদিন কাঠরগুড়ি, বাঁশ, বেরিকেড দিয়ে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। একই দিন আসন পুনর্বহালের দাবিতে করা হয় বিক্ষোভ মিছিলও। এদিকে হরতাল-অবরোধে কর্মজীবীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সরেজমিন দেখা যায়, রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের উদ্দেশে মানুষ বাসা থেকে বের হলেও অফিসগুলোতে যেতে বাধা পোহাতে হয়।মোংলা বাজার মাছ ও সবজির বাজার ছাড়া এলাকায় কোন দোকানপাট খোলেনি।সকল যান চলাচল দিনভর বন্ধ ছিল।

মোংলাসহ কাটাখালী, নওয়াপাড়া, দিগরাজ, সাইনবোর্ড, মোল্লাহাট ও ফকিরহাটসহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। ফলে ওই রাস্তাগামী যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা মূল সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। তৈরী হয় তীব্র যানজট। একপর্যায়ে অফিসগামীরা তাদের গন্তব্যে না পৌঁছে বাড়িতে ফিরে যায়। এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে। এতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট।

অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। অবরোধের কারণে বাগেরহাটের কোনো উপজেলা থেকেই ভোরে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। চলছে না অভ্যন্তরীণ যানও।

এদিন ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু করলেও সকাল ১০টার দিকে মোংলা-দিগরাজের বিভিন্ন সড়কের মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় আন্দোলনরতদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

শুধু রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। এতে অনেক চাকরিজীবী সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি।

বেসরকারী চাকরিজীবীরা বলেন, সকালে মোটরসাইকেল যোগে অফিসের উদ্দেশে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধার মুখে বাসায় ফিরে আসতে হয়। একদিনের বেতন কাটা যাবে। অফিস তো আর আন্দোলনের অজুহাত শুনবে না। চলমান অবরোধের প্রতি নিরব সমর্থন আমজনতার। খুব বেশি প্রয়োজন ছাড়া অবরোধে রাস্তাঘাটে বের হচ্ছে না সাধারণ মানুষ। অল্প সংখ্যক গাড়ি বের হলেও তা স্থানীয় অবস্থানে চলাচল করে। এরকম পরিস্থিতিতে অবরোধে নড়েবড়ে মোংলার স্থানীয় অর্থনীতি।

এদিকে অর্থনীতিতে দারুণ অবদান রাখা মোংলার পর্যটন কেন্দ্রগুলোও পর্যটক খরায় ভুগছে। ফলে সেখানকার ব্যবসায়ী ও শ্রমিকদের জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। প্রত্যাশিত পর্যটক না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে জড়িতরা।

বেসরকারি অফিসের ককর্মিরা বলেন, এসব আন্দোলন কবে শেষ হবে জানি না। আমাদের এই জনদুর্ভোগের কথা চিন্তা করে হলেও সিইসির সিন্ধান্ত বদল করা উচিত।

মোংলা পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল কল কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি বাগেরহাট-৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট-৩ আসনকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করে। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে ৩০ জুলাইয়ের পর থেকে বাগেরহাটজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

আরও খবর