শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নওগাঁয় চুরি করতে গিয়ে আটক ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া

চুরি করতে গিয়ে আটক


নওগাঁয় দোকান চুরি করতে গিয়ে হাতে-নাতে আটক হয়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। এঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে। আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে ও বদলগাছী সরকারী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি। 

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার পর মিজানুর নামে এক ড্র্রাইভার দেখতে পায় সিদ্দিকের দোকানের তালা ভেঙ্গে একজন লোক ভিতরে ঢুকে সাটার নেমে দেয়। এ সময় মিজানুর কৌশল করে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলে। মিজানুর মালিক সিদ্দিককে খবর দিলে সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজকে গ্রেফতার করে। 

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন, মাইন ও বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরিসহ ডেভিল হান্ট মামলায় গ্রেফতার দেখানো হয়।

এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানায়, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। ৪ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর