পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত



নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১০নং কোটাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় বড়দিয়া হাই স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিশ্বাস । প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—


লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক মোঃ সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,


নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির,

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ,লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু



সভাপতিত্ব করেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিকরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু এবং সঞ্চালনায় ছিল। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর বিশ্বাস বলেন

আওয়ামী লীগ আমলে এমপি ও চেয়ারম্যানরা এলাকার উন্নয়ন না করে নিজেদের পকেট ভারী করেছে। উন্নয়নের নামে তারা দেশজুড়ে সিন্ডিকেট গড়ে তুলে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। এসব এমপি-চেয়ারম্যানদের দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।” সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর গত এক বছরে আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং হিন্দু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেছি। বিএনপি ক্ষমতায় গেলে বড়দিয়া বাজারের উন্নয়নসহ মহাজন ঘাটে একটি সেতু নির্মাণ করা হবে।”


নড়াইলের লোহাগড়ায় বিএনপির এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।


নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণ থেকে দেশকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।


বড়দিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর