লালপুরে ইত্তহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ইসলামপুর উপজেলা কৃষক লীগের সেই নেতাসহ ৯ জুয়াড়ি কারাগারে জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণসহ স্মার্ট ক্লাসরুম ও দেয়াল পত্রিকা উদ্বোধন আদালতের নির্দেশে মনোনয়ন জমা দিলেন শেরপুর-২ আসনের এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী সাল্লিম মন্ডল রাজন. সাতক্ষীরার দুই প্রতারক বাঘারপাড়ায় আটক: সমাজসেবা অফিসের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লোহাগড়ায় নারী নেত্রীদের মিলনমেলা: মনিরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক,মাদরাসায় অগ্নিসংযোগ নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা মাদারীপুরে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি ‎মোংলা বন্দরে আমদানিকারকের মামলায় ‘বিদেশি জাহাজ’ আটক পিতার আদর্শে মানুষের দ্বারে অনিন্দ্য ইসলাম অমিত: নওয়াপাড়ায় সম্প্রীতির গণসংযোগ মাদারীপুরে ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন, লুটের মাল উদ্ধার রাজবাড়ীর কালুখালীতে বাড়ি ফেরার পথে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ‎সুন্দরবনে চোরা শিকারিদের লোভের মরন ফাঁদে বাঘ বাঘারপাড়া প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের পাহাড়: প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ শার্শার বাগআঁচড়ায় ভারতীয় ১৬ পিস মোবাইল ও প্রায় ৫ লক্ষ টাকাসহ আটক ২ কিশোরগঞ্জে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ তালতলী সমাজসেবা কর্মকর্তা লিখিত প্রতিশ্রুতি দিয়েও অফিস ফাঁকি, সেবা বঞ্চনার অভিযোগে শোকজ আক্কেলপুরের রাজন পেলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, গড়লেন কলেজের ইতিহাস.

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2025 11:07:05 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (০১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু।


দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি।


সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনও ক্ষমতায় থেকেছে, কখনও আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।


আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি’র সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। চারবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি এমন একটি সময়ে ৪৭-এ পা রাখছে, যখন দীর্ঘ দেড় যুগের ঘোর অমানিশা কাটিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতছানি দিচ্ছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানোত্তর রাজনৈতিক বাস্তবতায় বিএনপি’র সামনে বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায় করাটাই মুখ্য চ্যালেঞ্জ।


পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন দলটিকে দ্বিধায় ফেলেছে। তরুণ ভোটারদের আস্থায় আনা এবং ‘জুলাই সনদ’র ঘোষণা ও কার্যকর করা অন্যতম চ্যালেঞ্জ।


১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। এরপর ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী সেনা সদস্যদের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তবে প্রতিষ্ঠার পর নানা ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে দলটিকে।


নানা ঘটনার মধ্যদিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপি’র হাল ধরেন তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। এরপর তার দৃঢ়চেতা, আপসহীন ও সুদূরপ্রসারী নেতৃত্বে বিএনপি এগিয়েছে দুর্দান্ত গতিতে। দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসক মরহুম এরশাদের বিরুদ্ধে লড়াই করে এক দশকের মাথায় ১৯৯১ সালে বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল বিএনপি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত।


প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি: ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রোববার (৩১ আগস্ট) আলোচনা সভা করেছে। সোমবার (০১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। এছাড়া এদিন সারা দেশে সব মহানগর ও জেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হবে।


মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি হবে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপি’র পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।

আরও খবর