মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2025 10:37:17 pm

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন। বৈঠকে আসন্ন নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলাপ হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠকে বলেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে।


বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সহযোগিতা করার কথা জানান আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বাংলাদেশের উন্নয়ন চিত্র এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ হয়। যেখানে আসন্ন নির্বাচন অনুষ্ঠান ছিল মূল বিষয়। বৈঠকে জাতিসংঘের দূত বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সাধারণ নির্বাচনে সমর্থন পুনর্নিশ্চিত করেন। আসন্ন নির্বাচন কোন প্রক্রিয়ায় স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে সে বিষয়ে বৈঠকে আলাপ হয়। বৈঠকে সামনে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নিয়ে আলাপ হয়। রোহিঙ্গা সংকটে মানবাধিকার তহবিল কমে যাওয়ায় বৈঠকে উভয়েই উদ্বেগ প্রকাশ করেন।


আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। কেননা এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ।

আরও খবর