নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় হাছিনা-কামাল হেফজখানা চালু

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপাড়া নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা ও হাছিনা-কামাল হেফজখানা হেফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও হাছিনা-কামাল হেফজখানার প্রতিষ্ঠাতা লায়ন ডা. এস এ ফারুক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মারকরী বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন। হেফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আবু তালেব, মাস্টার আব্দুল ওয়াহেদ, আলহাজ্ব মাওলানা আব্দুল সাত্তার, জাকির হোসেন চিশতী, মাওলানা মহি উদ্দিন, মাওলানা জহুরুল হক। এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন গ্রামপাড়া নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপাড়ায় বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় তার শ্বশুর-শ্বাশুড়ীর নামে হাছিনা-কামাল হেফজখানা প্রতিষ্ঠা করা হয়। ২০২৫ সালে প্রতিষ্ঠা হওয়া এই হেফজখানায় ৭ জন শিক্ষার্থীকে শনিবার সবক প্রদানের মাধ্যমে হেফজ বিভাগ চালু করা হয়।

Tag
আরও খবর