ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা সরকারের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2025 02:47:58 pm

প্রাথমিক শিক্ষাপঞ্জির অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


রবিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ হলেও প্রকৃত হার এর চেয়ে কম হতে পারে। আগের সরকার এ বিষয়ে প্রকৃত তথ্য গোপন রেখেছিল। স্কুল পর্যায়ে দেখা গেছে অনেক শিক্ষার্থী সঠিকভাবে সাক্ষর নয়। এ কারণে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে সাক্ষর করে তোলা। কিন্তু যথাযথ সাক্ষরতা অর্জন না করেই শিক্ষার্থীরা মাধ্যমিকে চলে যাওয়ায় শিক্ষাজীবনে বড় গ্যাপ তৈরি হচ্ছে।


বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের ১৫০টি উপজেলায় আগামী অক্টোবর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু হবে। পাশাপাশি শিক্ষকের শূন্য পদ পূরণেরও উদ্যোগ চলছে।


উপদেষ্টা আরো বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই শিক্ষার্থীদের মানোন্নয়নে ছুটির দিন কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।



আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৪ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে