শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী

রাস্তায় বাঁশের বেড়া ভোগান্তিতে গ্রামবাসী

বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের হলুদবিহার মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত একটি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখায় এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নং খাস খতিয়ানের ৩৩ নং দাগভুক্ত রাস্তা বহু বছর ধরে কোলা টু হলুদবিহারের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি হলুদবিহার দিঘিরপাড়ের পাশে ৩০৫ নং দাগভুক্ত সড়কটি দীর্ঘদিন ধরে পূর্ব দিকে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই রাস্তার উত্তর পাশে অবস্থিত ২০০ নং দাগের ওয়ারিশগণ—হলুদবিহার গ্রামের আব্দুলের ছেলে আ. ছাত্তার, নুরল হোসেন ও নয়ন হোসেন—রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে কিছু অংশ ঘিরে রাখায় সাইকেল, ভ্যানগাড়ি ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বাপ-দাদার আমল থেকে এ রাস্তা দিয়ে যাতায়াত হয়ে আসছিল। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি এখন ব্যক্তিগত মালিকানার দাবি দেখিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ করেছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (বাচ্চু) সরকারি অর্থায়নে অসহায় ভূমিহীন নারী রেখা বেগমকে ওই রাস্তার পশ্চিম প্রান্তে ৩০৫ নং দাগের একটি অংশে (পশ্চিমে ২৬ ফিট, মাঝে ২৩ ও ২০ ফিট, পূর্ব মাথায় ১৮ ফিট প্রশস্ত রাস্তার ধার ঘেঁষে) বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেন। তখন থেকেই তিনি সরকারি জায়গায় বসবাস করলেও চলাচলের জন্য প্রায় ১১ ফিট রাস্তা ফাঁকা রাখা হয়েছিল।

বর্তমানে ওই এলাকার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেখা বেগম বলেন, “রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দেওয়ায় মানুষ হেঁটে চলাচল করতে পারলেও সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। ছাত্তারগণ নিজেদের জমি দাবি করে বাসের বেড়া দিয়ে ঘিরেছে। দ্রুত এর সমাধান করা প্রয়োজন।

অপরদিকে অভিযুক্ত আ. ছাত্তার দাবি করেন, এটা আমাদের ব্যক্তিগত জমি, তাই আমরা ঘিরে দিয়েছি।

এ নিয়ে সচেতন মহল দ্রুত তদন্ত করে জনসাধারণের চলাচলের এই ঐতিহ্যবাহী রাস্তা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর