নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুলিয়ারচরে ছিনতাইকারীদের গুলিতে গুলিবিদ্ধ ২ মোটরসাইকেল আরোহী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন দুই ভাই। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহতরা হলেন—জুনাইদ (২৭) ও তার চাচাতো ভাই শাহাদাত (২১)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার আগরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, জুনাইদ তার চাচাতো ভাই শাহাদাতকে নিয়ে শ্বশুরবাড়ি কুলিয়ারচরের আলী আকবরী কামালিয়া কান্দী থেকে মোটরসাইকেল যোগে মুন্সিগঞ্জে ফিরছিলেন। পথে আগরপুর এলাকায় হেলমেট পরা তিন যুবক তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাদের ওপর গুলি চালায়। এসময় স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদেরকে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন শঙ্কামুক্ত।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন (পিপিএম) জানান, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক আহত হয়েছেন। তারা বর্তমানে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও খবর