নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে খেজুরিছড়া এলাকায় বিশেষ টহল দল কৌশলগতভাবে অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

অপরদিকে, একইদিন বিকেলে লালটিলা বস্তি এলাকায় আরেকটি অভিযানে বিজিবি ১৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা, চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা বিওপির টহলদল অভিযানে অংশ নেয়। এসব অভিযানে ভারতীয় ১৯ বোতল মদ, ২০ কেজি গাঁজা, ভিটেক্স গোল্ড ভিটামিন এবং ২টি গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৯২ হাজার ৮৫০ টাকা। সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে ১৫ লক্ষ ৫০ হাজার ৮৫০ টাকার চোরাচালানী পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,' দেশের সীমান্ত পাহারা চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপ অপরাধীদের রুখে দেওয়ার পাশাপাশি জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি চোরাচালানী চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ৭৬ লক্ষ টাকার ভারতীয় পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে