বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক। দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা

কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে কুলিয়ারচর থানা প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম।

এসময় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দীন লিটন।

ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাস প্রমূখ।

মতবিনিময় সভায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিভিন্ন পূজামণ্ডপের সুবিধা অসুবিধা তুলে ধরেছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তব্যে কুলিয়ারচর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ বছর কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকায় ৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় একটা বেশি। আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।


আরও খবর