চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে গঠিত হলো যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কলেজটির ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাকিবুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসেছেন ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত শরীফ।সোমবার (১৫ সেপ্টেম্বর) তিতুমীরস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।নতুন এই কমিটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এম আতিকুজ্জামান,খাজা মেহেদী হাসান, জাকির হোসেন এবং মামুনুর রশিদ।

ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে নতুন সভাপতি মো. ছাকিবুজ্জামান বলেন, "যশোর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। ঢাকার বুকে একখণ্ড যশোর খুঁজে পাওয়া মানে নিজের শেকড়কে খুঁজে পাওয়া। তিতুমীর কলেজে পড়ুয়া যশোরের শিক্ষার্থীদের একত্রিত করতে আমরা সর্বদা প্রস্তুত। আমি বিশ্বাস করি, যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষার্থীদের আবাসন, আর্থিক সংকটসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। এজন্য আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।"সাধারণ সম্পাদক মেশকাত শরীফ বলেন, "প্রিয় যশোর আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। আমরা যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যশোরকে সুসংগঠিত করতে আমাদের যা যা করা লাগে, সেটির জন্য আমরা প্রস্তুত। যশোরকে হৃদয়ে ধারণ করে আমরা যেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।"

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিব উদ্দিন, আহমেদ শুভ, এনামুল হক এবং তাহামিদ হক। সহ-প্রচার সম্পাদক পদে আছেন মোঃ মাহফুজ আহ্ম্মদ মঈন। এছাড়া সাহিত্য, গবেষণা, একাডেমিক সহায়তা, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, তথ্য প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতা এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে যথাক্রমে দায়িত্ব পেয়েছেন শিহাব হোসেন, প্রিন্স মজুমদার, রাতুল হাসান, সালমান খোকা, ইউসুফ আলী, কৃষ্ণ কুমার এবং কাজী পরম।এছাড়াও নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন আজমির, ছিদরীম রহমান, শিহাব, আবু সাঈদ, সাদিয়া আলিম বুশরা, আফরোজা আক্তার সুমি, খায়েদা খাতুন, রনক জাহান স্মৃতি, রাহানুমা সোহেলি, জাহির হাসান, সাইফুল ইসলাম বাঁধন, অন্তর চৌধুরী অভি, অনিক, মোঃ সৌরভ হাসান হৃদয়, তাহালিল, আমান রাফি, তানজিমুল হাসান, শেখ সাদ আহম্মেদ, ইমামুল ইসলাম, তূর্য, অর্ক, মাইদুল ইসলাম, মিশকাত জামান এবং মো. মাহিম।


আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৪ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে