মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে হাতিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল এগারটায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাতিয়া নৌ বাহিনীর প্রতিনিধি লেঃ কর্নেল পাভেল, হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আকতার হোসেন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা সুকুরায় বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা সূভাষ পাল, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহীম, হাতিয়া থানা প্রতিনি এস আই মুকুল আহমদ।

সভাতে আগত হাতিয়ায় ৩৩টি পূজা মন্ডপের স্থানীয় সভাপতি ও সেক্রেটারী সহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি সেক্রেটারীরা তাদের স্ব স্ব মন্ডপের প্রয়োজনীয় দিকগুলো আলোকপাত করেন। এতে বিএনপি জামায়াত ও এনসিপি’র রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধি ও সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও করনীয় দিক নিয়ে বিশদ আলোচনা অংশগ্রহণ করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সরকারি ভাবে প্রতিটি মন্ডপের জন্য পাঁচশত কেজি চাউল দেওয়া হয়েছে। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবী দল গঠন করে দায়িত্ব পালন করতে হবে, বিশেষ করে রাতের বেলায় কমপক্ষে ৫ সদস্যের একটি টহল টিম গঠন করতে হবে। সিসি ক্যামেরা চালু করতে হবে।
এছাড়াও তিনি সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে এগিয়ে এসে পূজার আয়োজন সফল করার আহবান জানান।

আরও খবর