নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ।
পরিবেশ দূষণমুক্ত অবকাঠামো উন্নয়ন ও একটি আদর্শ শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ বিনির্মাণ গড়ার লক্ষ্যে
পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।
২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকল ১১ টায় নওগাঁ জেলার, নিয়ামতপুর উপজেলার ,শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ -সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহীন আলী এর সভাপতিত্বে প্রণব কুমার, কো-অর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং এর সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম , এছাড়াও অত্র ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, উদ্যোক্তা ও ইএসডিও'র কর্মীবৃন্দ।
ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন । এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।
উক্ত কর্মশালায় প্যানেল চেয়ারম্যান-১ শাহীন আলী তিনি বক্তব্যে বলেন "ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকা দরকার। একটি ইউনিয়নের টেকসই ও সমন্বিত উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা অপরিহার্য। অতীতে আমরা অনেক সময় দেখেছি, উন্নয়ন কার্যক্রম এলোমেলোভাবে পরিচালিত হওয়ার কারণে সঠিক সুফল জনগণের কাছে পৌঁছেনি। তাই এমন একটি পদ্ধতি থাকা জরুরি, যার মাধ্যমে ইউনিয়নের চাহিদা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। একটি ভালো পরিকল্পনা ইউনিয়ন পরিষদের কাজের গতি বাড়ায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে।
১ ঘন্টা ৩ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ২১ মিনিট আগে
১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ ঘন্টা ৩ মিনিট আগে
১১ ঘন্টা ৩৫ মিনিট আগে