মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আ’লীগ নেতা আটক

নোয়াখালী হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টাকালে রবিয়ল নামে এক নেতাকে আটক করেছে পুলিশ।
 
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিয়লকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাতে উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত রবিয়ল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিয়ল দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এমপির পোল এলাকায় আওয়ামীলীগের লোকজনদের গোপনে জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজুল আবেদীনের নেতৃত্বে পুলিশ একটি টিম বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
স্থানীয়রা জানায়, সে আ’লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে শালিশের নাটক করাই ছিল তার পেশা।
 
এ বিষয়ে হাতিয়া থান অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃত রবিয়লকে সন্ত্রাস বিরোধী আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
আরও খবর