এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত

মাওলানা আব্দুল আহাদের ব্যক্তিগত উদ্যোগে রাজাপুর ফাজিল মাদরাসার শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান

মাওলানা আব্দুল আহাদের ব্যক্তিগত উদ্যোগে  রাজাপুর ফাজিল মাদরাসার শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান 


ময়মনসিংহের নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে আলীম শ্রেণী পর্যন্ত ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।


১ মাসে একদিনও মাদরাসায় অনুপস্থিত না থাকা এবং ছুটির আগে চলে না যাওয়ায় রোববার (২১ সেপ্টেম্বর)বিকালে  উপজেলার রাজাপুর ফাজিল মাদরাসার শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।


মাদরাসার সহকারী মৌলভী আব্দুল আহাদের ব্যক্তিগত উদ্যোগে ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসাবে টিফিন বক্স দেওয়া হয়।


শিক্ষকরা বলছেন,মাদরাসায়  মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে শিক্ষক ও অভিভাবকরা ইতিবাচক হিসেবে দেখছেন।


চলতি বছরের আগষ্ঠ মাস থেকে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১ আগষ্ঠ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাদরাসায় উপস্থিত ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।


 ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাব্বির,৭ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া,৯ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ও সানিয়া জানায়,নিয়মিত মাদরাসায় আসায় আজ পুরস্কার পেলাম।অনেক আনন্দ লাগছে।স্যারদের আমরা   ধন্যবাদ জানাই।


আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মৌমিতা, মাহবুবুল জানায়,আমরা নিয়মিত মাদরাসায় আসার কারনে পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে।


মাদরাসার সহকারী মৌলভী আব্দুল আহাদ বলেন, শিক্ষার্থীদের মাদরাসায় নিয়মিত উপস্থিতি ও শ্রেণীকক্ষে মনোযোগ বাড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে আজ ২৪ শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসাবে টিফিন বক্স দেওয়া হয়েছে।আমাদের এ ধারা অব্যাহত থাকবে।


মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম  বলেন শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে মাদরাসায় উপস্থিত থাকতে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ বলেন,এটি একটি উৎসাহমূলক উদ্যোগ  মাদরাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় । আশা করি এতে করে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে।

Tag
আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১ ঘন্টা ৫৪ মিনিট আগে