মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

যুবদল নেতা রিপনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

নোয়াখালী হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো যুবদল নেতা রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কের্টের একটি দোকান থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযানে তাকে  গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেটশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস বিভিন্ন সময়ে সংঘর্ষের ইন্ধনকারী হিসেবে এলাকায় চিহ্নিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ কোন অভিযোগ করার সাহস পেত না। আসন্ন দুর্গাপূজাতেও নাশকতা সৃষ্টির অপচেষ্টার গোয়েন্দা তথ্য রয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের এস আই মুকুল আহমেদ বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পরবতী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও খবর