কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত


গত ১৯ সেপ্টেম্বর'২৫ ঢাকার মিরপুর ১ এর সিটি মহল কনভেনশন হলে অনুষ্ঠিত হলো, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৫। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব বদরুল আলম বিশ্বাস হিরো। তিনি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের উদ্যেশে তার ভালোবাসার কথা পুন:ব্যক্ত করেন ও বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করার আশা প্রকাশ করের। তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মুন্সী রেজাউল করিম ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক জনাব শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন জনাব আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক চৌগাছী মাধ্যমিক। জনাব রায় হিমাংশু শেখর সাবেক সিনিয়র শিক্ষক। জনাব নির্মল কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক। জনাব আবু জাফর মোল্লা সাবেক সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন শিল্পী ও মারিয়া খাতুন।


প্রাক্তন শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এস কে বিশ্বাস, মো. ইলিয়া হোসেন, প্রফেসর সমীর কুমার ভৌমিক, মঞ্জুরুল ইসলাম, মো. আশরাফ হোসেন, মো. জাকিদুল ইসলাম, মতিয়ার রহমান, মেজর মেহরাব মেহেদী স্টালিন, নাদিম রেজা, সুফিয়ার রহমান, মামুন সিরাজ, হাসানুজ্জামান, শোয়েব মাহমুদ, কামরুজ্জামান ও অপিসহ আরো অনেকে।

অনুষ্ঠান আহ্বানে ছিলেন রাজু আজম্মেদ ও সজীব আহম্মেদ। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রাশেদ খোকন। অনুষ্ঠানে বিদ্যালেয়র প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিতদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। র্ড্র, আবৃতি, নাচ, গান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সম্পন্ন শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী হয়।


Tag
আরও খবর