হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

শেখো, যেখান থেকে পারো, শেখো: রউফুল আলম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-01-2023 03:46:59 am

◾ রউফুল আলম 


বই পড়ে। আড্ডায়। গল্পে। মুভি দেখে। ক্লাস রুমে। ভ্রমণে। প্রকৃতির তুমুল আলোড়নে। পরিবার থেকে। স্বজন থেকে।জীবনের শেখা শুধু চাকরির জন‍্য নয়। জীবনের শেখা শুধু টাকার জন‍্য নয়। জীবনের শেখা হলো জীবনকে উপভোগের জন‍্য। জীবনকে ড্রাইভ করার জন‍্য। 


তোমার জীবন একটা যাত্রা। এবং তুমি সেটার ড্রাইভার। তোমাকে শিখতে হবে। সেই শিক্ষা তোমার চোখ-কান খোলা রাখবে। তুমি তোমার জীবনকে যেনো ঠিকভাবে ড্রাইভ করতে পারো। তুমি শুধু বড়ো বড়ো ডিগ্রী নিলেই হবে না। পৃথিবীর সেরা সেরা ইউনিভার্সিটিতে পড়লেই শুধু হবে না। তোমাকে শিখতে হবে, কি করে মানুষের সাথে চলতে হয়। তোমাকে শিখতে হবে সহনশীলতা। তোমাকে শিখতে হবে ভিন্ন সংস্কৃতি মেনে নেয়ার শিক্ষা। তোমাকে শিখতে হবে কি করে পারিবারিক বন্ধনকে আগলে রাখতে হয়। তোমাকে শিখতে হবে কি করে সন্তান বড়ো করতে হয়। তোমাকে শিখতে হবে কি করে মানবিক হতে হয়।


শুধু বড়ো চাকরি করলেই হবে না। তোমাকে শিখতে হবে কি করে সৃষ্টি করতে হয়। তোমাকে শিখতে হবে কী করে জীবনের আনন্দকে উপভোগ করতে হয়। তোমাকে শিখতে হবে কি করে জীবনকে আগলে রাখতে হয়। তোমাকে শিখতে হবে কি করে দুঃসময়ে শক্ত থাকতে হয়। তোমাকে শিখতে হবে কি করে যন্ত্রণাকে হজম করতে হয়। 


শেখা শুধু ডিগ্রির জন‍্য নয়। সার্টিফিকেটের জন‍্য নয়। শেখা শুধু অর্থের জন‍্য নয়। শেখা শুধু বাড়ি-গাড়ি কেনার জন‍্য নয়। পাশের বাড়ির ছেলে-মেয়েকে জানানোর জন‍্য নয়। জীবনের অনেক বড়ো বড়ো শিক্ষাগুলো তুমি বইয়ে পাবে না। স্কুল-কলেজে তোমাকে শেখানো হবে না। কিন্তু জীবন তোমাকে শেখাবে। সে শিক্ষা নেয়ার জন‍্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। 


শেখা হলো আনন্দের জন‍্য। শেখা হলো জীবনের জন‍্য। শেখা হলো জীবনকে চালিয়ে নেয়ার জন‍্য। জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার জন‍্য। শেখো, শেখো, শেখো।


• রউফুল আলম

লেখক ও গবেষক

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

৭ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৯ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২৭ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে