অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সারিয়াকান্দিতে কলেজ ছাত্রীর রহস্যময় মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মনিশা আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। 

নিহত মনিশা আক্তার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ আমতলী এলাকার আলতাফ আলীর ২য় কন্যা। মনিশা এবছর গাবতলী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার সকালে মনিশা কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেলা ১২টায় বাড়ি ফিরেছে। তার বাড়ির লোকজন বিভিন্নভাবে মৃত্যুর ঘটনাটি আড়াল করার চেষ্টা করেছিলেন। তারা জানিয়েছেন, অতিরিক্ত গরমে মনিশা হিট স্ট্রোক করেছে।

শেষে পুলিশের উপস্থিতিতে নিহত মনিশার গলায় ফাঁসির দাগ দেখা গেছে। এসময় তার বাম হাতের বাহুতে ব্লেডে কাটার পুরোনো দাগ দেখা গেছে এবং কব্জির উপরে সাম্প্রতিক কাটা দেখা গেছে। পুলিশ লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্যে থানায় নেওয়ার পথে এলাকাবাসী জানায় প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে।  

পরিবারের লোকজন প্রথমে মৃত্যুর সঠিক ঘটনা আড়াল করলেও পরবর্তীতে আত্মহত্যার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৯ ঘন্টা ৬ মিনিট আগে