জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-09-2025 01:08:16 am

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে


বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।


এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে। ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।


পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।


রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা রেলস্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভিজিলেন্স টিম কাজ করবে।

আরও খবর