অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-09-2025 04:05:05 pm

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে ঘিরে যেকোনো সহিংসতা বা নাশকতা প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীতে শুধু র‌্যাবের ৯৪টি টহল দল কাজ করছে।


র‌্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।


আগামী ৩ অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন সময়ে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মাঠে থাকবে বলে নিশ্চিত করেছে বাহিনীটি। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


এ ছাড়া আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে র‌্যাবের কন্ট্রোল রুম বা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


আরও খবর