অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা অ্যাকাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।
প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।
এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়।
৯ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২৪ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৭ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৭ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৬৭ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭৮ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
৮৩ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে