জোরারগঞ্জে জামাল উদ্দিনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শেরপুরের শ্রীবরদীর বগুলাকান্দি-জুলুংগা আশার আলো সিবিওতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট সংগ্রহে রোগীদের ভোগান্তি চরমে শ্যামনগরে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ দেওয়ানগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু জিয়ানগরে জমির বিরোধে হাতুরি দিয়ে হামলা আহত-১ কচুয়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক লাখাইয়ে বোরোধান কর্তনে হারভেস্টার মালিকদের সিন্ডিকেট,যেন মরার উপর খাঁরার ঘাঁ,,,, রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট গণ সংবর্ধনায় সিক্ত হলেন সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু শ্রীবরদীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারিকেলবাড়িয়া হাটে আধিপত্যের লড়াই: সবজি বাজারের স্থান পরিবর্তন নিয়ে উত্তপ্ত বাঘারপাড়া লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার গণ মিছিল ও লিফলেট বিতরণ

বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক -শাহ্ নাওয়াজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় লিফলেট বিতরণ ও গণ মিছিল করেছে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ।  
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাঁচটায় হাতিয়া উপজেলার প্রধান সড়কে এ গণ মিছিল ও লিফলেট বিতরণ  অনুষ্ঠিত হয়। স্থানীয় এএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙণ থেকে শুরু করে মিছিলটি  উপজেলা সুপারমার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে শাহ্ নাওয়াজ বলেন, হাসিনা মঈন উদ্দিন ফখরুদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদের কে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।

তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুন্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি।  আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।

তিনি আরো বলেন, বিগত সতের বছর যাবত হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন। হাতিয়ায় এক দানব ছিল যার দ্বারা এখানকার মানুষের কোন স্বাধীন বাক-শক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এসময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

গণ মিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমীরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহ্ নেওয়াজ। স্থানীয় এএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙণ থেকে গণ মিছিলটি শুরু করে ওছখালী সুপার মার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তয়নের লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর