মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

যারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তারাই জনগনের কাছে হেয় প্রতিপন্ন হয়ে পালিয়ে গেছে -শাহ্ নাওয়াজ

যারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে তারাই জনগনের কাছে হেয় প্রতিপন্ন হয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ।  

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় লিফলেট বিতরণ ও গণ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসিনা মঈন উদ্দিন ফখরুদ্দিন বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু পারে নাই। আজকে তারাই তাদের দল নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে এবং পালিয়ে গিয়েছে। আজ তাদের কে খুঁজে পাওয়া যায় না। আজকে যারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তারা ভুলে গেলে চলবে না। এদেশ জাতীয়তাবাদী দলের অনুসারীদের দেশ। এদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।

গণসমাবেশে শাহ্ নাওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুন্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতা থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়েছিল। তাও পারে নাই। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কর্তৃক ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করা হয়েছিল। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছি।  আজকে তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।

তিনি আরো বলেন, বিগত সতের বছর যাবত হাতিয়ার মানুষ এক বন্দি অবস্থায় পার করেছেন। হাতিয়ায় এক দানব ছিল যার দ্বারা এখানকার মানুষের কোন স্বাধীন বাক-শক্তি ছিল না। ভোটের নামে এখানে প্রহসন হয়েছিল। মানুষ এসময় তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। তিনি আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

গণ মিছিল শুরুর আগে হাতিয়ার কৃতি সন্তান সরকারের সাবেক প্রতিমন্ত্রী আমীরুল ইসলাম কালামের কবর জেয়ারত করেন কেন্দ্রীয় নেতা শাহ্ নেওয়াজ। স্থানীয় এএম উচ্চ বিদ্যালয়ের প্রাঙণ থেকে গণ মিছিলটি শুরু করে ওছখালী সুপার মার্কেটের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তয়নের লিফলেট বিতরণ করা হয়।
Tag
আরও খবর