র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা ! লালপুরে স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার

শ্রীপুরে পূজা মন্ডপ পরিদর্শনে মাগুরা-০১ আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান । 


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের  সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তিনি। 


পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও খলিলুর রহমান মোল্লা,  উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার,  সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় প্রমুখ।


এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা  শ্রমিকদলের  আহ্বায়ক মোল্লা সেলিম রেজা,  উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। 


পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।


Tag
আরও খবর