মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ আলোচনা সভা

নান্দাইলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ আলোচনা সভা


ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির  আহবায়ক ইয়াসের খান চৌধুরী নির্দেশনায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ নং খারুয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও নান্দাইল উপজেলা বিএনপি'র  আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মাওঃ কাজী আঃ ছাত্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র  আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান,  আহবায়ক কমিটির সদস্য শেখ মাহমুদ হোসেন,১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ওয়ালিউল্লাহ,উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য বদরুজ্জামান বাদল মাস্টার,১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি।


এসময় খারুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি মিজানুর রহমান লিটন তার বক্তব্যে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে হবে।দলের তৃণমূল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করতে হবে।

Tag
আরও খবর