ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন ডাঃ শফিকুর রহমান -- ইয়াসিন খাঁন

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডঃ ইয়াসিন খাঁন বলেছেন, যখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তখন সত্যবাদী শাসনব্যবস্থা কায়েম হবে। তখন যে উন্নয়ন হবে তা হবে টেকসই। এ উন্নয়নের প্রতীক হবে দাঁড়িপাল্লা। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম। এর আগে ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলাম ব্রিটিশ শাসন থেকে। সেই ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি। তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের পরিবার, নিজের ও আত্মীয়স্বজনের অ্যাকাউন্ট ভারী করতে লেগে গেছেন। তারা এত বেশি টাকা আত্মসাৎ করেন, তাদের নিজের অ্যাকাউন্টে জায়গা হয় না, অন্যের কাছে টাকা রাখতে হয়। তারা যদি আল্লাহকে বিশ্বাস করত, ভালোভাবে অনুসরণ করত তাহলে তারা দেশের টাকা আত্মসাৎ করত না। জামায়াত নেতা উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ ও ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সুজন মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দেলোয়ার হোসেন প্রমুখ।
আরও খবর



6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৬ ঘন্টা ৬ মিনিট আগে