দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র‌্যালী ও মানববন্ধন

শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাসারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র‌্যালী ও মানববন্ধন।

শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাশারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র‌্যালী ও মানববন্ধন
 
রনজিৎ বর্মন  শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের  অনভিপ্রেত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শোক র‌্যালী ও মানবন্ধনের আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৪টায় (৭ জানুয়ারী) উপজেলার চারটি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্যামনগর উপজেলা শাখা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শ্যামনগর, ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে  শোক রালিটি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধনের আয়োজন করে।

 চিংড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের পরিচালনায় মানববন্ধন চলাকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরর প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে  নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পরিমল কর্মকার, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান,প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।

উক্ত মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে অংশ গ্রহণ করেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান সহ শত শত শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তাগণ প্রধান শিক্ষক আবুল বাশারের মৃত্যুর জন্য যে বা যারা প্ররোচনা যুগিয়েছে তাই তারা মামলার আসামী হোক বা মামলার বাহিরের হোক তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া বর্তমান ম্যানিজিং কমিটি বাতিলেরও দাবী জানান। উল্লেখ্য যে ,গত বুধবার প্রধান শিক্ষক আবুল বাসার তার এক আত্নীয়ের বাড়ীতে আম গাছে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন স্কুলের এসএমসি কমিটির কারণে যা তার পরিবার জানায়।

ছবি- শ্যামনগরে প্রধান শিক্ষক আবুল বাসারের অনভিপ্রেত মৃত্যুতে শোক র‌্যালী ও মানববন্ধন।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে