শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাটিরাঙ্গা বিএনপির শুভেচ্ছা ও পূজা মণ্ডপ পরিদর্শন

‎সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎পরিদর্শনকালে তাঁরা মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রম (বলিটিলা), শ্রী শ্রী সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির (নতুনপাড়া) এবং ব্যাঙমারা শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম বদি, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নারায়ণ ত্রিপুরা, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এই কার্যক্রমের মাধ্যমে মাটিরাঙ্গা বিএনপি সব ধর্মের মানুষের প্রতি সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

Tag
আরও খবর