জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার ‎সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ পলাশে কলা বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১ শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কুলিয়ারচরে জুয়েল হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল লক্ষ্মীপুর

শ্রীপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত


মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের দুর্গাপূজাকে ঘিরে কোথাও কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ৮টি ইউনিয়নের ৭টি ইউনিয়নে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন হয় এবং ১নং গয়েশপুর ইউনিয়ন শুক্রবারে প্রতিমা বিসর্জন হয়। সেই সাথে দারিয়াপুর ইউনিয়নের অন্নপূর্ণা মন্দিরে এবছর কোনো প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছেনা বলে জানা যায়। 


উপজেলান ১৪৯ টি পূজামন্ডপে নানা আচার -অনুষ্ঠান, ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে দেবী দুর্গার সান্নিধ্যে নিজেদের  আত্মশুদ্ধির জন্য পূজারিরা আরাধনায় মগ্ন ছিলেন। সর্বত্র উৎসব -মুখর পরিবেশে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও ছিল প্রতিটি পূজা মণ্ডপে।


শুক্রবার বিকালে মন্ডপ গুলো থেকে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।


এবারের পূজা উৎসবে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার।


 এরআগে বুধবারে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা , সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি,  শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী প্রমূখ। 


এবারের পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতি বছরের ন্যায় শ্রীপুর উপজেলায় এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিমা বিসর্জন চলমান রয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী।

Tag
আরও খবর