রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

গোয়ালন্দের দেবগ্রাম আশ্রয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে নগদ অর্থ প্রদান

গোয়ালন্দের দেবগ্রাম আশ্রয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে নগদ অর্থ প্রদান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচাঁ ১ নং আশ্রয়ন প্রকল্পে ৭ নম্বর শেডে বসবাস করা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবার কে নগদ সাড়ে ৭ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার সময় গোয়ালন্দ উপজেলা দেবগ্ৰাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত আশ্রয়নের সামনে সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার করে মোট ৭৫ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়। এই সয়হতা গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা সমবায় কর্মকর্তা ও দেবগ্ৰাম ইউনিয়নের প্রশাসক মোঃ রুহুল আমিন,দেবগ্ৰাম ইউনিয়নের সচিব মোঃ মামুন , উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, “ কয়েকদিন আগে এই ১০ টি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব, আমরা ঘটনাটি জানার পরেই শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম। এরপর আজকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেক পরিবারকে সাড়ে ৭ হাজার করে টাকা পরিবারের সদস্যদের কাছে তুলে দিয়েছি। এটা দিয়ে তারা ঘর তৈরি বা অন্য যেটা তাদের জরুরী প্রয়োজন তাই করবে। আমি আপনাদের মাধ্যমে আরো আহ্বান রাখতে চাই যে, গোয়ালন্দে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করে থাকেন,যেমন'' গোয়ালন্দ প্রবাসী ফোরাম আছে '' আপনার চেষ্টা করবেন এই অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের একটু সহযোগিতা এই অসহায় পরিবারগুলো ঘরবাড়ি তৈরি করে একটু শান্তিতে থাকতে পারবে।” আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। উল্লেখ্য গত ২৯ শে সেপ্টেম্বর দিনগত রাত ৩ টার দিকে আগুন লেগে মুহুর্তের মধ্যে সব পুড়ে যায়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচাঁ ১ নং আশ্রয়ন প্রকল্পের ৭ নম্বর শেডে আগুন লেগে পুড়ে যায়। এই শেডে ১০ কক্ষে ১০ টি পরিবার বসবাস করতো।
আরও খবর