মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন
'একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমার আগলে রাখবো' এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন। 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক একেএম মানছুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খোন্দকার আবুল কালাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আওরঙ্গজেব, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন, সদস্য এটিএম রফিকুল ইসলাম, করিমুল মোস্তফা গাজী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক। তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণদের কল্যাণে ভাতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, প্রবীণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর