মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2025 05:05:41 pm

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভর হয়ে আছি, এর থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া উপায় নেই।


বুধবার (৮ অক্টোবর) দেশের বিভিন্ন খাতের কর্মকর্তাদের এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতির বিষয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।


শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে ভিসা জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জোর দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয় কাজ করছে, বিষয়টি দ্রুত সমাধান হবে।


তিনি জানান, আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার কাজ করছে। বাংলাদেশে স্কিল সমৃদ্ধ জনশক্তি তৈরি করার পরামর্শ এসেছে বৈঠকে।  


প্রেস সচিব বলেন, দেশে অনেকবেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। সার্বিক পরিস্থিতিতে সায়েন্সভিত্তিক গ্র্যাজুয়েশন বাড়ানো প্রয়োজন।  


প্রেসি সবিচ জানান, দেশের ৯টি রেজিম কোম্পানিকে অতি দ্রুতই অবসায়ন করবে সরকার। 


আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাচ্ছেন বলেও এ সময় জানান শফিকুল আলম। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে মিটিং করবেন বলেও প্রেস সচিব জানান।

আরও খবর