‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

‎হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ‎



‎কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


‎বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরবিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


‎মানববন্ধনে চরবিশ্বনাথপুর গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রবিন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জনি মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী বাবুল মিয়াসহ অন্যান্যরা।


‎বক্তারা অভিযোগ করে বলেন, “বিভিন্ন সময়ে হোসেনপুর বাজারে ঝগড়া বা সংঘর্ষের ঘটনা ঘটলে চরবিশ্বনাথপুর গ্রামবাসীকে দায়ী করে হয়রানি করা হয়। সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি ও চরবিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম মাজহারকে অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত নন।”

‎এ সময় বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতার করা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।

আরও খবর