মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভোলায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

সাবেক এমপিদের পারিবারিক নামে থাকা ভোলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন! 

এতে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে 'বাংলাবাজার ডিগ্রী কলেজ', তজুমুদ্দিন উপজেলার তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন উপজেলার 'হাজী নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে লালমোহন ডিগ্রী কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশন উপজেলর আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ'র নাম পরিবর্তন করে দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, এবং মনপুরা উপজেলার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে সাকুচিয়া মহাবিদ্যালয় নামকরন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।

এর আগে আরও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও খবর